আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান — ১৪ আগস্ট ২০২৬Discussion Meeting & Prize Distribution Ceremony — August 14, 2026

আসসালামু আলাইকুম। আপনাকে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, "পায়ব সমাজকল্যাণ সংঘ"-এর উদ্যোগে আগামী ১৪ই আগস্ট ২০২৬ইং, রোজ শুক্রবার, বিকাল ৩ ঘটিকা হইতে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে নিম্নোক্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে: ১. "জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৫"-এ পায়ব হাজী আব্দুল গণি উচ্চ বিদ্যালয় হইতে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা ও পুরস্কার প্রদান। ২. "প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫"-এ পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে বৃত্তিপ্রাপ্তদের শুভেচ্ছা ও পুরস্কার প্রদান। ৩. পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব-গঠিত ম্যানেজিং কমিটি (প্রস্তাবিত)-কে সংবর্ধনা ও শুভেচ্ছা জ্ঞাপন। ৪. ফ্রি ব্লাড গ্রুপিং নির্ণয় (সকাল ৯ ঘটিকা হইতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত)। ৫. বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রেডিকশন লীগের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলমগীর মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অ.দ.), মুরাদনগর, কুমিল্লা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত আলোচনা সভায় আপনার উপস্থিতি ও প্রয়োজনীয় দিকনির্দেশনা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদান্তে, আহ্বায়ক কমিটি পায়ব সমাজকল্যাণ সংঘ।Dear Sir/Madam, We are pleased to inform you that "Payab Samaj Kalyan Sangha" is organizing a colorful discussion meeting and prize-distribution ceremony on Friday, August 14, 2026, starting at 3:00 PM, at the Payab Government Primary School field. The program will include: 1. Felicitation and prize distribution for the winners of the "Junior Scholarship Exam-2025" from Payab Haji Abdul Goni High School. 2. Felicitation and prize distribution for the winners of the "Primary Scholarship Exam-2025" from Payab Government Primary School. 3. Reception and greetings for the newly formed (proposed) Managing Committee of Payab Government Primary School. 4. Free blood grouping determination (9:00 AM to 12:00 PM). 5. Prize distribution to the winners of the World Cup 2026 Prediction League. The chief guest will be Mr. Alamgir Molla, Upazila Primary Education Officer (in-charge), Muradnagar, Cumilla, with distinguished village elders attending as special guests. Your presence and guidance at this meeting would be greatly appreciated. Thank you, Convening Committee Payab Samaj Kalyan Sangha.
মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬ — বিজ্ঞপ্তিNotice — Merit Scholarship Examination 2026

আলহামদুলিল্লাহ, আমরা প্রস্তুত। পায়ব সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ বছর অনুষ্ঠিত হতে যাচ্ছে “মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬”। গত বছর এই পরীক্ষা কেবল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল; এ বছর ইন শা আল্লাহ প্রথম থেকে পঞ্চম — সব শ্রেণির শিক্ষার্থীদের জন্যই বৃত্তির ব্যবস্থা করা হচ্ছে। শ্রেণি: ১ম থেকে ৫ম শ্রেণি। পরীক্ষার সম্ভাব্য তারিখ: ডিসেম্বর ২০২৬। পরীক্ষা কেন্দ্র: পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়। অংশগ্রহণের যোগ্যতা: পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ। শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুতি শুরু করার জন্য উৎসাহিত করা হচ্ছে। অভিভাবক ও শিক্ষকবৃন্দের প্রতি অনুরোধ, সন্তানদের প্রস্তুতিতে পাশে থাকুন। পরীক্ষার চূড়ান্ত তারিখ ও নিয়ম যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।Alhamdulillah, we are ready. The Payab Social Welfare Association will hold the Merit Scholarship Examination 2026. Last year the examination was open only to Class 5 students; this year, in sha Allah, scholarships will be offered across all classes from Class 1 to Class 5. Classes: Class 1 to Class 5. Probable date: December 2026. Examination centre: Payab Government Primary School. Eligibility: Students currently enrolled at Payab Government Primary School. Students are encouraged to begin preparing now, and guardians and teachers are requested to support them. The final date and registration procedure will be announced in due course.
আলোচনা সভা — ১৪ জুন ২০২৬Discussion Meeting — June 14, 2026

আলহামদুলিল্লাহ। ১৪ জুন ২০২৬ তারিখে পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সম্মেলনে 'মেধা বৃত্তি পরীক্ষা ২০২৬' নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে মো. আনোয়ার মুন্সি পরীক্ষার সার্বিক রূপরেখা উপস্থাপন করেন। এবারের আয়োজনের পরিসর গত বছরের চেয়ে অনেক বড়। ২০২৫ সালে বৃত্তি পরীক্ষা কেবল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ ছিল; এ বছর ইন শা আল্লাহ প্রথম থেকে পঞ্চম — সব শ্রেণির শিক্ষার্থীই এতে অংশ নিতে পারবে।A conference was held on 14 June 2026 at Payab Government Primary School to discuss the Merit Scholarship Examination 2026. Local dignitaries, guardians and students were present. On behalf of the association, Md. Anwar Munshi presented the outline of the examination. This year's programme is considerably wider in scope than last year's. In 2025 the scholarship examination was open only to Class 5 students; this year, in sha Allah, students of all classes from Class 1 through Class 5 will be able to take part.