ব্লগ

Blogs

হোমHome  ›  ব্লগBlogs

গ্রামের প্রবেশপথে বসছে “স্বাগতম পায়ব” নির্দেশক বোর্ড

“Welcome to Payab” signboards to be installed at the village entrances

২৬ জুন ২০২৬
আলহামদুলিল্লাহ। খুব শীঘ্রই আমাদের গ্রামের প্রবেশ ও বাহির পথগুলোতে নির্দেশক বোর্ড স্থাপন করা হবে। প্রতিটি বোর্ডে থাকবে গ্রামের মানচিত্র — যেখানে মসজিদ, মাদ্রাসা, বিদ্যালয়, ঈদগাহ ময়দানসহ পাড়াগুলোর অবস্থান চিহ্নিত থাকবে। এতে গ্রামে আগত অতিথি ও নতুন মানুষজন সহজেই কাঙ্ক্ষিত স্থানে পৌঁছাতে পারবেন। বোর্ডে “মাদককে না বলো” বার্তাটিও যুক্ত থাকবে। মাদক প্রতিরোধ ও গ্রামের নিরাপত্তা রক্ষার স্বার্থে ভবিষ্যতে আরও কিছু উদ্যোগ গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। “আসুন একসাথে ভবিষ্যৎ গড়ি” — এই স্লোগানকে ধারণ করে আমরা আমাদের গ্রামকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ গ্রামের বড়-ছোট ভাই ও বন্ধুদের, যাঁরা সংগঠনের কার্যক্রমকে ধীরে ধীরে গতিশীল করতে সহযোগিতা করছেন। Alhamdulillah. “Welcome to Payab” signboards will soon be installed at the entry and exit points of our village. Each board carries a map of Payab marking the mosques, the madrasa, the schools, the Eidgah ground and the different paras, so that visitors and newcomers can find their way easily. The boards also carry the message “Say no to drugs.” Further initiatives for drug prevention and the safety of the village will follow, in sha Allah. Carrying the spirit of our slogan — “Let us build the future together” — we will keep moving our village forward. Our thanks to the brothers and friends of the village, young and old, who are steadily helping to bring the association's work to life.

← সব লেখায় ফিরে যান← Back to all posts