
সরকারি বৃত্তি পরীক্ষায় সাফল্য ও আমাদের বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
Government Scholarship Exam Success & Reception for Our Scholarship Winners
আলহামদুলিল্লাহ! আমাদের পায়ব সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে ৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ১ জন ট্যালেন্টপুল ও ৩ জন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। উল্লেখ্য, বৃত্তিপ্রাপ্ত এই ৪ জন ইতিপূর্বে আমাদের মেধা বৃত্তি-২০২৫ এর বৃত্তিপ্রাপ্ত।
সংগঠনের আয়োজিত বৃত্তি পরীক্ষায় প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত ৫ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। একই সঙ্গে গ্রামের উন্নয়ন ও সামাজিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রাখায় ১২ জন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আমাদের সংগঠন সবসময় গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে। এই সাফল্য আমাদের সবার জন্য আনন্দের এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা রইলো।
Alhamdulillah! Four students of Class Five from our Payab Government Primary School took part in the government Primary Scholarship Examination: 1 secured a place in the Talent Pool grade and 3 in the General grade. Notably, all 4 of these scholarship winners had previously received our organization's own Merit Scholarship-2025.
At the scholarship examination organized by our association, the 5 meritorious primary-school scholarship winners were honored with a reception, where they were presented with crests, certificates, and cash awards (2025). At the same event, 12 distinguished individuals were also honored with plaques of recognition for their notable contributions to village development and social work.
Our organization is committed to standing beside the meritorious students of our village, and we hope to continue this tradition in the years ahead.